ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজ আসনে ঈদের নামাজ আদায় করলেন জামায়াত আমির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:২৮ এএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

নিজ নির্বাচনি আসন ঢাকা-১৫-এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ঈদ জামাতে অংশ নেন তিনি।

ঈদ জামাতে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

দেশ গঠনে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণে জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।