× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০১:১৭ পিএম

ধর্মকে ব্যবহার করে রাজনীতি হয় না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০১:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু দেশের জনগণ তাদের সেই আশা পূরণ হতে দেয়নি।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে জড়িত থেকে বা ধর্মীয় দলকে ভোট দিয়ে বেহেশতে যাওয়া যায় না। বেহেশতে যেতে হলে সৎ হতে হবে, ঈমান ঠিক রাখতে হবে এবং ধর্মীয় নিয়মাবলি মেনে চলতে হবে।

আজ সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট এলাকার নেহা নদীতে খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী সতর্ক করে বলেন, দেশে এখন থেকে কোনো ‘মব কালচার’ (বিশৃঙ্খলা) চলবে না। আইনের শাসন কঠোরভাবে প্রতিষ্ঠা করতে হবে। কেউ জোরপূর্বক কোনো কিছু করার চেষ্টা করলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন , আমাদের সরকার দায়িত্ব নিয়েই কাজ শুরু করেছে। একটার পর একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে। ফ্যামিলি কার্ড ,কৃষি কার্ডের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

খাল খনন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এই কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। দলীয় কোনো নেতা, শ্রমিক বা সরকারি কোনো কর্মকর্তা যদি কাজে দুর্নীতি করেন কিংবা বিভিন্ন অজুহাতে কাজ ফেলে রাখেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময়, জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পুলিশ সুপার বেলাল উদ্দিন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিএনপি নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!