× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:৩০ পিএম

সাদিক কায়েমকে ‘ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী’ বললেন ছাত্রদল সভাপতি রাকিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:৩০ পিএম

সাদিক কায়েম ও রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

সাদিক কায়েম ও রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

ডাকসু ভিপি সাদিক কায়েমকে ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অভিহিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম উল্লেখ করেন, ২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার মাত্র এক ঘণ্টার মধ্যেই সূর্যসেন হল শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী হিসেবে সাদিক কায়েম তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। রাকিবের দাবি, হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ পাওয়ার আশায় সাদিক কায়েম ছাত্রলীগের তৎকালীন শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত লবিং ও যোগাযোগ রক্ষা করতেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির তীর্যক মন্তব্য, ‘৫ আগস্টের পর থেকে সেই ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীই আজ দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনায়!’ পোস্টে তিনি ‘হিস্ট্রি রিপিটস ইটসেলফ’ বা ‘ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করে’ বলেও মন্তব্য করেন।

এদিকে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসু ভিপি সাদিক কায়েমের পুরোনো বেশ কিছু টেক্সট বার্তার স্ক্রিনশট ভাইরাল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের এই স্ক্রিনশটগুলো শেয়ার করেছেন।

এতে দেখা যায়, ২০১৮ ও ২০১৯ সালে সাদিক কায়েম বিভিন্ন সময়ে তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে শুভেচ্ছা জানিয়ে তাকে ‘বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই’ ও ‘হলের ছোট ভাই’ হিসেবে পরিচয় দিয়ে টেক্সট করেছেন। তবে ভাইরাল হওয়া এসব বার্তার কোনোটিতেই গোলাম রাব্বানীর পক্ষ থেকে কোনো উত্তর দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

এই ঘটনার প্রেক্ষিতে গোলাম রাব্বানী নিজেও উক্ত পোস্টের কমেন্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্ক্রিনশটটি শেয়ার করে লিখেছেন, ‘যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকা ও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম না।’

Link copied!