ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাশকতার মামলায় আ.লীগ-যুবলীগের ৫ নেতা কারাগারে

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিরোধিতার কারণে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা।

আসামিরা হলেন: বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাজারী, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, আওয়ামী লীগ নেতা মাজু মিয়া এবং যুবলীগ নেতা আরিফুর রহমান বানু।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ থানার একটি নাশকতার মামলায় দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

সোমবার দুপুরে তারা জামালপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের জামিনের বিরোধিতা করেন। পরে আদালত পাঁচজনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।