× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:১৬ পিএম

জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল, মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো. দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা. আতিয়ার রহমান ও ডা. মারুফ শাহরিয়ার।

সভায় জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করা হয় সভায়।

রূপালী বাংলাদেশ

Link copied!