× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৫৯ পিএম

কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না : জামায়াত আমির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৫৯ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

দেশে কোনো দলের একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসন থেকে শিক্ষা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার কর্তৃত্ববাদী আচরণ করছে। তিনি বলেন, দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, যার কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করলে তাকে প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথ দুই ক্ষেত্রেই একযোগে আন্দোলন গড়ে তোলা হবে।

তীব্র গরম উপেক্ষা করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন। একই মঞ্চে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, অতীতের রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম সমাজ ও নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি অভিযোগ করেন, সরকারের কূটনৈতিক দুর্বলতার কারণে জ্বালানি সংকট আরও তীব্র হচ্ছে।

বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে কঠোর রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে। ১১ দলীয় জোট আগামী দিনে সংসদ ও রাজপথে সমন্বিত কর্মসূচি নিয়ে এগোবে বলেও তারা জানান।

সমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী আগামী ৯০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

রূপালী বাংলাদেশ

Link copied!