× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:২৪ পিএম

আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির জাতীয় সার্চ কমিটি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০২:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দলীয় মান বজায় রাখা এবং সংগঠনের বিস্তারকে আরও সুসংগঠিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের বাড়তি অংশগ্রহণের প্রেক্ষাপটে দলটি এখন নতুন নেতৃত্ব নির্বাচনে আরও সতর্ক ও বাছাইভিত্তিক প্রক্রিয়ায় এগোচ্ছে। এ লক্ষ্যেই ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

রোববার (১০ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ তথ্য জানিয়েছে।

দলটির ভাষ্য অনুযায়ী, সংগঠনের সম্প্রসারণ কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও মানসম্মত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন সদস্য বা রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্বদের দলে অন্তর্ভুক্তির আগে তাদের যাচাই, মূল্যায়ন ও বাছাইয়ের দায়িত্ব থাকবে কমিটির ওপর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে, যাতে এনসিপির সম্প্রসারণ প্রক্রিয়ায় যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা যায়।

নবগঠিত সার্চ কমিটির নেতৃত্বে রয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

রূপালী বাংলাদেশ

Link copied!