× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০২:১৭ পিএম

১০ কোটি টাকার ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০২:১৭ পিএম

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

জেলা প্রশসকের কাছে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (৩১ মে) রাতে একটি ভিডিওতে তিনি উপজেলার উন্নয়ন প্রকল্প বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন।

ভিডিওতে দেবিদ্বার থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেন।

হাসনাত আবদুল্লাহ জানান, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে যে ১০ কোটি টাকা নেওয়ার দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে, দেবিদ্বার উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে বিভিন্ন খাতে নির্দিষ্ট বরাদ্দ পাওয়া গেছে, যা সরাসরি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে।

ভিডিও বক্তব্যে তিনি একটি ওয়েবসাইট থেকে বরাদ্দের তালিকাও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে দেবিদ্বারে ১৪৮টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে মোট ৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রদর্শিত তালিকা অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেবিদ্বারে এডিপি সাধারণ খাতে ৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ২৩ লাখ টাকা, এডিপি বিশেষ খাতে ৭৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৬ কোটি ২ লাখ টাকা এবং রাজস্ব/নিজস্ব খাতে ২৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৮১ লাখ টাকা। এ ছাড়া ২০২৫–২৬ অর্থবছরে এডিপি সাধারণ খাতে ১২টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৩৭ লাখ টাকা এবং এডিপি বিশেষ খাতে ৩৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৯৯ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের আমানত রক্ষা করা আমার প্রধান দায়িত্ব। কোনো ধরনের অপপ্রচার চালিয়ে দেবিদ্বারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।

তিনি বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত করতে যেকোনো তদন্ত বা যাচাই-বাছাইকে স্বাগত জানান এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!