× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:০৬ পিএম

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, কাল ভোলায় দাফন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ জুন) তার মরদেহ নিজ জেলা ভোলায় নেওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

পরিবারের সদস্য ও ব্যক্তিগত সহকারী আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তোফায়েল আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ এবং বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ সময়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্যজটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, স্কয়ার হাসপাতাল থেকে তাঁর মরদেহ ধানমন্ডির ১২/এ এলাকার তাকওয়া মসজিদে নেওয়া হবে। সেখানে গোসল শেষে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুনরায় হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হবে।

ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান, মঙ্গলবার হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় নেওয়া হবে। সেখানে সার্কিট হাউস মাঠে জানাজা শেষে তাঁর মায়ের কবরের পাশে দাফন করা হবে।

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তোফায়েল আহমেদ দেশের রাজনৈতিক অঙ্গনের একজন পরিচিত ও প্রভাবশালী নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!