× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৮:৪১ পিএম

এনসিপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেওয়া ব্যক্তি আমাদের পরিবেশ মন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কি অবস্থা হবে তা এখান থেকেই অনুমান করা যায়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিপি কার্যালয়ে শনিবার (০৬ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেন।

৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হবে বলে জানান তিনি। ঢাকার ২০টি স্কুলে বিতরণ ও রোপন করা হবে। এ ছাড়াও দখল, দুষণ, ও দাহ রোধে আমাদের করনীয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নাই। এই সরকার কাজ না করলে, ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে।

এ সময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Link copied!