× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:২৫ এএম

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:২৫ এএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

‘সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের পর এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (০৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস প্রশ্ন তোলেন, বিএনপি মহাসচিব যে ‘সব দলের’ কথা বলেছেন, সেই তালিকায় আওয়ামী লীগও রয়েছে কি না।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, আজকে বিএনপি মহাসচিব বলেছেন— ‘সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই।’ আমরা স্পষ্ট জানতে চাই, তাদের ‘সব দলের’ মধ্যে আওয়ামী লীগ আছে কি না?

এর আগে দেশে সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থি রাজনীতি চাই৷ সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই। বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের সামনে দিতে চাই৷ তাদের মধ্য থেকে জনগণ বেছে নেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!