× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:৫১ পিএম

কারও হাত ও কারও পা ভেঙে দেওয়া হয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:৫১ পিএম

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষ করে মৌলভীবাজারের দিকে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় কারও হাত ও কারও পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হামলার ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন এনসিপির এই নেতা।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সফলভাবে শেষ করে পরবর্তী নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাদের গাড়িবহরে পরিকল্পিত ও অতর্কিত হামলা চালানো হয়।

তিনি লেখেন, “হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা ও চেনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হামলাকারীরা তাদের মিডিয়া টিমের ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং গাড়িচালক থেকে শুরু করে মিডিয়া টিমের সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালায়।

তিনি আরও দাবি করেন, হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকেও আক্রমণ করা হয়েছে। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন এবং কয়েকজনের গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় যারা অস্ত্র, সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের, তাদের মদদদাতা এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার দাবি জানান।

তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Link copied!