× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৫:১৪ পিএম

পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে ছিটকে পড়তে হবে: মঈন খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৫:১৪ পিএম

ছবি, সংগৃহীত

ছবি, সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, সমাজ পরিবর্তনশীল, পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে। তাল মিলিয়ে চলতে না পারলে ছিটকে পড়তে হবে, যেমনটা আওয়ামী লীগ পড়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই। কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে। নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরশাসকে অবতীর্ণ হয়েছে। পরে আবার গণঅভ্যুত্থানে তারা হারিয়ে গেছে।

‘মানবিক, গণতান্ত্রিক, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বিএনপি নেতা মঈন খান বলেন, ’৭১ এ মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তারা পরস্পরবিরোধী নয়। তারা একে অপরের পরিপূরক। সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের কোনো উন্নতি হবে না। গণঅভ্যুত্থানের পর আমাদের মূল উদ্দেশ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সে কাজগুলো আমাদের করতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমরা যদি সত্যিকারে জনগণের মঙ্গলে কাজ করতে চাই তাহলে এ কাজ করতে কোনো বাধা আসবে না। 

আরবি/এস

Link copied!