× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৭:৫১ পিএম

স্বৈরাচারমুক্ত করেছি, সময় এখন দেশ গড়ার: তারেক রহমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০৭:৫১ পিএম

ছবি সংগৃহীত, তারেক রহমান

ছবি সংগৃহীত, তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশ স্বৈরাচারমুক্ত করেছি। সময় এখন দেশ গঠনের। আমাদের শুধু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকলেই চলবে না, মেধা দিয়ে পেশাদার খেলোয়াড়ও তৈরি করতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী দিনে মেধা দিয়ে ভালো পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে। ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং সেটা করতে হলে আমাদের পরিকল্পনা করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে যে খেলা দেশে-বিদেশে জনপ্রিয় এরকম ৮-১০টি খেলাকে আমরা বাছাই করব। এরপর এ দেশের মাটি থেকে, এ দেশের সন্তানদের ভেতর থেকে সেসব খেলার জন্য ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলব। যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি।

তিনি বলেন, আমাদের সমাজে একটি ধারণা আছে পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে ভালো ইঞ্জিনিয়ার-ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনই এরকম; কিন্তু আমি মনে করি, একজন যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে তাকে যদি আমরা পেশাদার হিসেবে তৈরি করতে পারি তাহলেও সে তার পরিবারকে সহায়তা করতে পারে। আমরা পেশাদার সাংস্কৃতিককর্মী হিসেবে গড়ে তুললেও অনেক মানুষের কর্মসংস্থান হবে।

শহীদ জিয়ার ক্ষমতায় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল; যার লক্ষ্য ছিল বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে, বলে জানান তিনি।

আরবি/এস

Link copied!