× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:২৬ পিএম

দেশের বর্তমান পরিস্থিতি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে: রিজভী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রশাসন যথাযথ কাজ না করে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গুলশানে “আমরা বিএনপি পরিবার” এর আয়োজিত ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার দায়িত্ব পালনে দক্ষতার প্রমাণ দিতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা পালন নিশ্চিত করতে হবে।

রিজভী বলেন, “বর্তমানে আমাদের সমন্বয়ের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যেমন মসজিদে যাই, তেমনি বসন্ত বরণ, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। আমাদের হাজার বছরের সমন্বিত সংস্কৃতি আছে, কিন্তু বর্তমানে এই কৃষ্টি এবং কালচারের চর্চা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এখন পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হচ্ছে, যার কারণে মানুষ আতঙ্কিত। হাসিনার পতনের পর জনগণের প্রত্যাশা ছিল শান্তিতে থাকা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।”

আরবি/এফআই

Link copied!