× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৬:২৩ পিএম

‘জয় বাংলা’ ক্লাবের সভাপতি বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৬:২৩ পিএম

রাকিব মুসুল্লি

রাকিব মুসুল্লি

পটুয়াখালীর কলাপাড়ায় ‘জয় বাংলা ক্লাব’র সভাপতি রাকিব মুসুল্লি। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় আলোচনায় এসেছেন তিনি। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া উপজেলার নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় রাকিব মুসুল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদটি স্থগিত করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আল মাসুদ সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাকিব মুসু্ল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যার ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, কলাপাড়ার মহিপুর জয় বাংলা ক্লাবের সভাপতি রাকিব মুসুল্লি। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর মতো তিনিও এলাকা ছাড়েন। ৫ তারিখের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরে ঢাকার সাভারে আশ্রয় নেন। সাভারে গিয়ে রাকিব মুসুল্লি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সংগঠনটির সাভার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে জায়গা করে নেন। সম্প্রতি একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়মের ও মহিপুর থানা শাখার জয় বাংলা ক্লাবের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য উঠে আসে, যা সংগঠনের অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি করেছে।

আবু/এস

Link copied!