× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০২:২৯ পিএম

দেশজুড়ে নতুন কর্মসূচি দিল বিএনপি

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০২:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ করবে বিএনপি।

বুধবার (৯ এপ্রিল) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘প্রতিবাদ ও সংহতি র‌্যালি’ অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

এ ছাড়া একই দিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

আরবি/জেডি

Link copied!