× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ১২:৫৫ এএম

খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলো সরকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ১২:৫৫ এএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির নামজারির কাগজ তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। 

খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার  বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা আধা ঘণ্টার মতো বাসায় ছিলেন। তবে বাড়ির নামজারির কাগজ হস্তান্তরের বিষয়ে কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই। এর বাইরে, ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেয়া হয়েছিল। তবে, বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের সেই বাড়িটির বরাদ্দ বাতিল করে।

রূপালী বাংলাদেশ

Link copied!