× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০১:২৭ পিএম

হাসিনা পুরো দেশটাকে ডাকাতদের গ্রাম বানিয়েছিলেন: রিজভী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০১:২৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত

শেখ হাসিনা পুরো দেশটাকে ডাকাতদের গ্রাম বানিয়েছিলেন। পদ্মা সেতু ও মেট্রোরেলের নামে বহু টাকা পাচার করেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে, শেখ হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল।’ 
 
তিনি বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে অনেকে দলকে অভিযুক্তের কাতারে ফেলছেন। তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে। রক্ত ও সংগ্রামের মধ্যে দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে৷ সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রূপালী বাংলাদেশ

Link copied!