× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৩:১৩ পিএম

‘পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি গুজব’

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৩:১৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। ছবি- সংগৃহীত

এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন এ তথ্যটি সঠিক নয়। বিভিন্ন মিডিয়াতে যে নিউজ প্রচার হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। 

এদিকে, নাসিরুদ্দীন পাটোওয়ারী বলেন, তিনি ব্যক্তিগত ভ্রমণে রয়েছেন কক্সবাজারে। পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। এ বিষয়ে কিছুই জানেন না তিনি।

এর আগে, এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে নানা মাধ্যমে গুঞ্জন ওঠে। 

এতে বলা হয়, কক্সবাজারে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরুউদ্দীন পাটোয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা একটি হোটেলে বৈঠক করছেন। সেখানে আছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন- তা নিয়ে ফেসবুকে নানা প্রশ্ন করছেন নেটিজেনরা। 

রূপালী বাংলাদেশ

Link copied!