× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১১:০৬ এএম

পাটওয়ারীকে প্রধান করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১১:০৬ এএম

এনসিপির লোগো। ছবি- সংগৃহীত

এনসিপির লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করা হয়েছে। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির সার্বিক প্রস্তুতি, প্রার্থী নির্বাচন, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ব্যবস্থাপনা, প্রচারণা, প্রশিক্ষণ ও মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ এই কমিটি তদারকি করবে। গঠিত কমিটিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করা হয়েছে। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

এ ছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন- আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

Link copied!