× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১১:২৬ এএম

‘খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ১১:২৬ এএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রার্থনা জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।

তিনি লেখেন, বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ অমানবিক আচরণ ও নিষ্ঠুরতার কারণেই খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা তৈরি হয়েছে।

পোস্টে রাশেদ উল্লেখ করেন, খালেদা জিয়া আগামীর বাংলাদেশের জন্য অপরিহার্য, গণতন্ত্রের জন্য আপোষহীন, সংগ্রামের পথপ্রদর্শক এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রতীক। খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন।

Link copied!