× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৩:৪৪ পিএম

‘পূর্বের মতোই চিকিৎসা চলছে খালেদা জিয়ার, বিভ্রান্ত হবেন না’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৩:৪৪ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে জানিয়ে কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র এখনো ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর প্রতিনিয়ত হুমকি আসছে। এ সময় প্রেরণার উৎস হিসেবে খালেদা জিয়াকে এ জাতি আরও দীর্ঘদিন কাছে পেলে, মজবুত হয়ে গড়ে উঠবে।

তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, সারা জাতির অভিভাবক। তাই আজকে জনতার ঢল এভারকেয়ারে। বাংলাদেশের স্বার্থে খালেদা জিয়াকে দেশের জন্য আরও প্রয়োজন। সারা দেশের মানুষ তার সুস্থতা কামনা করে যেভাবে দোয়া করছেন তা নজিরবিহীন।

বিএনপির এই নেতা বলেন, দেশের স্বার্থে গণতন্ত্রের জন্য আপসহীন থাকায় দেশি-বিদেশি চক্রান্ত্র করেও খালেদা জিয়াকে দুর্বল করা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!