× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:৫৪ পিএম

‘ক্ষমতায় গেলে একটি দল দিল্লির কাছে দেশকে বেচে দেবে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০২:৫৪ পিএম

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি- সংগৃহীত

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি- সংগৃহীত

একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বাংলাদেশকে দিল্লির কাছে নতুন করে বেচে দেবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতির হয়ে ওঠার যে সংগ্রাম-লড়াই তার ভিত্তি হয়ে উঠে তার শক্র চেনার মধ্য দিয়ে। গত ৫৪ বছর সবচেয়ে ক্ষতিকর শক্রকে বন্ধু আকারে আমাদের পরিচয় করানো হয়েছে। গত ৫৪ বছরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা বারবার ভূলুণ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে।

তিনি বলেন, তারা শক্র চিনে না, তারা জাতির লড়াই বুঝে না। তারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না। এসব ব্যক্তি আজকে রাজনৈতিক দলের নেতা। এরা প্রত্যেক পাড়ায়, মহল্লায়, এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারাই চেষ্টা করছে গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করে কীভাবে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে। 

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। এ দেশের আগামীর লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না।  

রূপালী বাংলাদেশ

Link copied!