× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:০৪ পিএম

‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র, আ.লীগের টার্গেট ৫০ প্রার্থী’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:০৪ পিএম

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেছেন, আসন্ন নির্বাচন বানচাল করতে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আহত ওসমান হাদিকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘নির্বাচন বানচালের উদ্দেশ্যে ৫০ জন প্রার্থীকে টার্গেট করা হয়েছে। এর প্রথম শিকার হয়েছেন শরিফ ওসমান হাদি।’

তিনি আরও বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

এদিকে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!