× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:৪৫ এএম

সাবেক স্পিকার শিরীন শারমিনের বিরুদ্ধে যত মামলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১০:৪৫ এএম

শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত

শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বনানী, উত্তরাসহ ঢাকায় ৬টি মামলা এবং রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। তবে মামলাগুলোর বিস্তারিত বিষয়ে তিনি কিছু জানাননি। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। দুপুরে তাকে ঢাকার আদালতে তোলা হতে পারে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে আর দেখা দেননি। এর আগে গুঞ্জন উঠেছিল, ৫ আগস্ট ছাত্র-জনতা সংসদ ভবনে প্রবেশের সময় তিনি ভবনটির একটি গোপন কক্ষ বা বাংকারে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় বলে জানা যায়।

এরপর থেকে তিনি কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। তিনি দেশে আছেন, নাকি বিদেশে চলে গেছেন—এ নিয়েও বিভিন্ন আলোচনা ছিল।

দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে আজ ভোররাতে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) হত্যা মামলাও রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে তারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ সময় পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। এতে মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন করা হয় বলে অভিযোগ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!