× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:১৩ পিএম

মাইকে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশ দেখে পালাল যুবক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:১৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক (লাউডস্পিকার) লাগিয়ে শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেন এক অজ্ঞাত যুবক। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে পুলিশে দেওয়ার চেষ্টা করলে পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায় ওই যুবক।

ঘটনাস্থল থেকে দুটি মাইক জব্দ করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা নিয়ে মাইজদীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন এক যুবক। অটোরিকশার ওপর দুটি মাইক লাগানো ছিল।

কিছুক্ষণ পর ওই যুবক মাইক্রোফোন হাতে নিয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম’, ‘জয় বাংলা আসবে, প্রধানমন্ত্রী আসবে’, ‘জয় বাংলা থাকবে, আজীবন থাকবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় চারদিক থেকে কয়েকজন ব্যক্তি ওই যুবককে মারধর করে পুলিশে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দেখেই ওই যুবক দৌড়ে পালিয়ে যায়।

সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি মাইকের অ্যাম্প্লিফায়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!