× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:২৪ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, কর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় নাজমুল ইসলাম মোহন নামে এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার উদয়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শনিবার (৯ মে) দুপুরে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু মিছিল নয়, আরও মামলাও রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার সময় বিস্তারিত জানানো হবে।

মোহন উদয়পুরের আবুল হোসেন মাস্টারের ছেলে নজরুল ইসলামের সন্তান। তিনি সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী আঞ্চলিক মহাসড়ক এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। ব্যানারে লেখা ছিল- ‘অবৈধ নিষিদ্ধাদেশ প্রত্যাহার করো, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি চাই।’

ব্যানারের নিচে আয়োজনে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহম্মেদ রাসেলের নাম দেখা যায়। মিছিলে ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন এবং শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এ ঘটনার পর অভিযান চালিয়ে মোহনকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!