× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৩ এএম

প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে এনসিপি নেতার পদত্যাগ

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৩ এএম

এরফানুল হক। ছবি : রূপালী বাংলাদেশ

এরফানুল হক। ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান আসনে বাইরে থেকে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে দলটির বান্দরবান জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক পদত্যাগ করেছেন। তিনি দলের সব পদ ও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে এরফানুল হক জানান, জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী এবং বান্দরবান জেলা সদস্য সচিবসহ দলের সব দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করেছেন। তিনি উল্লেখ করেন, শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল নাগরিকভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। সেই লক্ষ্য সামনে রেখে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠিত হলেও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এনসিপির একাধিক সিদ্ধান্তে জনগণ ও দলের নেতাকর্মীরা হতাশ হয়েছেন।

তার অভিযোগ, দল গঠনের পর তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবং প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

বান্দরবান আসনে প্রার্থী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য বান্দরবানের বাইরে থেকে একজন প্রার্থী মনোনয়ন দেওয়ার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর আত্মসম্মান ও মর্যাদায় আঘাত করা হয়েছে। পাহাড়ের বাস্তবতা ও সংগ্রাম না বোঝা একজন ব্যক্তিকে প্রার্থী করা স্থানীয় জনগণের অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক।

পোস্টে তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।

তিনি বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীকে ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন এবং নিজেও ভোট দেবেন বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির বান্দরবান জেলা সভাপতির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বান্দরবান-৩০০ নং আসনের এনসিপির প্রার্থী ও যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ শাহ সুজাউদ্দিন বলেন, এই পদত্যাগ প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ। এটি একটি পুরোনো খেলা। জেলা সদস্য সচিব দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার পদত্যাগ নির্বাচনি মাঠে কোনো প্রভাব ফেলবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!