ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে প্রথমবারের মতো আজ বরিশাল যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল অঞ্চলের ৩টিসহ মোট ৬টি নির্বাচনি জনসভায় যোগ দিবেন তিনি। এদিন সকাল ১০টা থেকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে শুরু করে পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী সব শেষ ফরিদপুর সদরে জনসভায় অংশ নিবেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, এসব আসনে জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় জামায়াত আমির এই আসনগুলোকে গুরুত্ব দিয়ে জনসভা করছেন। প্রতিটা জনসভায়ই জামায়াতের ইশতেহারসহ নানা প্রতিশ্রতি দেন তিনি।
এ ছাড়া, আগামী ৭ তারিখ সিলেটের ৪টি জনসভা করবেন তিনি। এরপর আগামী ৮ ও ৯ তারিখ ঢাকায় জনসভা করবেন ডা. শফিকুর রহমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন