ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং বিকেলে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:১৮ পিএম
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ব্রিফিংয়ে দলের চেয়ারপার্সনের স্বাস্থ্যের সর্বশেষ আপডেট জানানো হবে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া হবে।

গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।