× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:০৯ পিএম

তারেক রহমানের সংবর্ধনা মঞ্চে যুগপৎ আন্দোলনের সঙ্গীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:০৯ পিএম

গণসংবর্ধনাস্থলে মঞ্চে উঠে দুহাত তুলে স্বাগত জানান তারেক রহমান। ছবি- সংগৃহীত

গণসংবর্ধনাস্থলে মঞ্চে উঠে দুহাত তুলে স্বাগত জানান তারেক রহমান। ছবি- সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট সড়কে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঞ্চে সঙ্গে ছিলেন যুগপৎ আন্দোলনের নেতৃবৃন্দ: বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেপির চেয়ারম্যান আন্দালিব রহমা পার্থ এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ। দলের সিনিয়র নেতারাসহ এই আন্দোলনের প্রতিনিধি দলও তার সঙ্গে মঞ্চে ওঠেন।

এর আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম। এরপর একে একে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় করেন তিনি।

পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও অন্যান্য আত্মীয়। তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন শাশুড়ি।

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
 

Link copied!