× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:৪৬ পিএম

শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, থাকবে ৪ স্তরের নিরাপত্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:৪৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। নিরাপত্তার জন্য চার স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে দীর্ঘ ১৭ বছর পর ফিরেছেন তারেক রহমান। আগামীকাল সাভারে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন তিনি। এ জন্য সাভার-আশুলিয়ার বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখানে সাভার-আশুলিয়ার প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত থাকার আশা করা হচ্ছে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। তবে সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত আগামীকাল সকালে নেওয়া হতে পারে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে শেরেবাংলা নগরে জাতির সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

Link copied!