× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১২:৪৯ পিএম

দেড় যুগ পর উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১২:৪৯ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

দেড় যুগ পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। প্রথম সফরে তিনি উত্তরাঞ্চলের চারটি জেলায় যাবেন। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এসব জেলায় সফর করতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে। তবে নির্বাচনি আচরণবিধির কারণে তিনি এই সফরে কোনো নির্বাচনি প্রচারে অংশ নেবেন না।

সফরে তিনি কেবল মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলাই শহীদ আবু সাঈদ, তার নানি তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধাে এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

কবর জিয়ারতের পাশাপাশি তিনি আহত জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান জানান, আগামী ১১ জানুয়ারি সকাল ৯-১০টার মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন এবং বগুড়ায় রাতযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়ার কার্যক্রম শেষ করে রংপুর (পীরগঞ্জ) ও দিনাজপুরে যাবেন এবং ঠাকুরগাঁওয়ে রাতযাপন করবেন।

১৩ জানুয়ারি ঠাকুরগাঁও কার্যক্রম শেষ করে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটের কার্যক্রম শেষ করে আবার রংপুরে এসে রাতযাপন করবেন। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়া (গাবতলী) হয়ে ঢাকায় ফিরবেন।

আতিকুর রহমান আরও জানান, সফরে কিছু পরিবর্তন আসতে পারে। এটি প্রাথমিক সফরসূচি।

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি ভঙ্গ না হয় সে জন্য সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে। জেলা নেতাকর্মীদের কোনো ধরনের নির্বাচনি ব্যানার বা ফেস্টুন প্রদর্শন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের চার দিনের সফর উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি পত্রে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়েছে।

Link copied!