× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১১:৩৪ পিএম

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, কারওয়ান বাজার মোড় অবরোধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ১১:৩৪ পিএম

কারওয়ান বাজার মোড় অবরোধ। ছবি : সংগৃহীত

কারওয়ান বাজার মোড় অবরোধ। ছবি : সংগৃহীত

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ অনুসারীরা। এতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের সময় বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের স্টার হোটেলের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হন। সুফিয়ান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালায়। গুলির একটি তার পেটে লেগে গুরুতর আঘাত করে। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মারা গেছেন।

পুলিশের বরাতে জানা গেছে, হামলাকারীরা বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় তাদের লক্ষ্য করে গুলি চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মুসাব্বিরকে মৃত ঘোষণা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!