× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৪৫ পিএম

গুপ্ত রাজনীতি করার সুফল এখন ভোগ করছে একটি ছাত্র সংগঠন : নজরুল ইসলাম

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৪৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে একটি ছাত্র সংগঠন আওয়ামী লীগ সরকারের আমলে গুপ্ত রাজনীতি করার সুফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মজীবন নিয়ে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম বলেন, ‘বহু বছর আমাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসে ঢুকতে পারেনি। যারা এখন ছাত্র সংসদে নির্বাচিত হয়েছেন তারা গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আমরা এটি সমর্থন করি না। একটি ছাত্র সংগঠন আগের সরকারে থেকে গুপ্ত রাজনীতি করেছে। ছাত্র সংসদ নির্বাচনে তারা সেই সুফল ভোগ করছে।’

তিনি মনে করেন, দেশে একটি স্থিতিশীল অবস্থা এলে ছাত্র-ছাত্রীরা সবকিছু বুঝে তাদের সিদ্ধান্ত নেবে।

নজরুল ইসলাম আরও বলেন, ‘যে মানুষটি সারা জীবন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করেছেন, তার সংগ্রাম তরুণদের জানাতে হবে। খালেদা জিয়া যা রেখে গেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণা। তার সন্তান তারেক রহমান রাজনীতির বড় অংশীদার। তিনি তার মা ও বাবার আদর্শ ধারণ করে এগিয়ে যাবেন। তার মা যেখানে শেষ করেছেন, সেখান থেকে তিনি শুরু করবেন।’

গণতন্ত্র উত্তরণের পথে বাধা রয়েছে কি না, এ বিষয়ে তিনি বলেন, সব ভালো কাজে বাধা থাকে। যারা দেশের কল্যাণের জন্য কাজ করতে চায়, তাদের শত্রু থাকে।

নির্বাচন পরিচালনা ও ইশতেহার নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটি বিষয়টি দেখবে। দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। এখনো প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়নি। আমরা আশা করি, দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে তারা মনোনয়ন প্রত্যাহার করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকা জরুরি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। দৈনন্দিন আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। যারা নির্বাচনের বিপক্ষে, তারা নানা কর্মকাণ্ড করার চেষ্টা করবে।’

Link copied!