× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:২৭ পিএম

‘শিগগিরই বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:২৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির কাজ চলছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির মতো বড় দলে যোগ্য প্রার্থী অনেক। অনেকেই মনে করেছেন দল থেকে তাকে মনোনীত করলে ভালো হতো, তাই তারা প্রার্থী হয়েছেন। তবে প্রত্যাহারের সময় এখনো শেষ হয়নি। আমরা আশা করছি, তারা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। অনেক জায়গা থেকে ইতোমধ্যেই প্রত্যাহারের খবর আমরা পেয়েছি। এর বাইরে কেউ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘দেশনেত্রী তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে রেখে গেছেন, যিনি এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তারেক রহমান বলেছেন, তার মা যেখানে কাজ শেষ করেছেন, তিনি সেখান থেকে শুরু করবেন। আমরা বিশ্বাস করি, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তিনি দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনবেন। আমরা আশা করি যে, এই কাজে আমরা আমাদের গণমাধ্যমসহ সবারই সহযোগিতা পাব।’

বিএনপির এই নেতা বলেন, ‘বহু বছর আমাদের ছাত্র সংগঠন কাজ করতে পারেনি। অন্য একটি সংগঠন দীর্ঘ সময় সরকারি দলের ছত্রছায়ায় থেকে কৌশলে কাজ করেছে, যার ফল তারা এখন ভোগ করছে। তবে আমরা এমন কৌশলকে ভালো মনে করি না। এটি একটি ট্রানজিশনাল বা রূপান্তরমূলক সময়ের নির্বাচন, এটিই শেষ নয়।’

এর আগে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি’ (বিএমসিএস) আয়োজিত চিত্র প্রদর্শনীটি পরিদর্শন করেন নজরুল ইসলাম খান। পরে সংগঠনের সদস্যদের নিয়ে তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। বিএমসিএসর সভাপতি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!