× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩১ পিএম

‘একটি রাজনৈতিক দল ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:৩১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

একটি রাজনৈতিক দল দরিদ্র ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং এই এনআইডি কার্ড দিয়ে জাল ভোট দেওয়ানো হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বুধবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিকাশ নম্বরে অর্থ লেনদেন হতে পারে আশঙ্কা করছি। এসব সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি, যদিও কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আশা করি ইসি এই অনৈতিক কার্যক্রম দ্রুত বন্ধ করবে।’

তিনি বলেন, ‘পোস্টাল ব্যালটের ভোট যেন কোনো কায়দাকানুনে বিশেষ গোষ্ঠীর কাছে না যায় সেটা দেখার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন এমনভাবে ছাপিয়েছে, যাতে ধানের শীষ শেষ লাইনে। এটা ভাঁজ করলে ঠিক থাকে না। পোস্টাল ব্যালট পেপার যারা ডিজাইন করেছেন, তারা নৈতিকভাবে অন্যায় করেছেন। এ জন্য আমরা তীব্র ক্ষোভ বা প্রতিবাদ করছি না, তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাহরাইন ও ওমানে ভিডিও ভাইরাল হয়েছে পোস্টাল ব্যালট নিয়ে তার সত্যতা স্বীকার করেছে ইসি। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু পোস্টাল ব্যালট, এনআইডি কার্ড, ও বিকাশ নম্বর নেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চায় বিএনপি। নির্বাচনি আইন সবাই সমানভাবে পালন করবে সেটা প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘আমাদের অভিযোগের পর ইসি নির্লিপ্ততা পালন করছে। এটা যেন সুষ্ঠু নির্বাচনে বাধা না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!