যশোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ইসি তার প্রার্থিতা স্থগিত রেখেছিল।
শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাবিরা সুলতানার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জহরুল ইসলাম।
দীর্ঘ সময় ধরে যুক্তিতর্ক শোনার পর আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি ইসি। পরে আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখার কথা জানায় কমিশন। ফলে সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থী হতে আর কোনো বাধা থাকল না।
উল্লেখ্য, যশোর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর গৃহিণী থেকে রাজনীতিতে সক্রিয় হন সাবিরা নাজমুল মুন্নী। তিনি স্বামীর ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন এবং ঋণ পরিশোধ না হওয়ায় তার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন