× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১২:৫৩ পিএম

দুই যুগ পর নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১২:৫৩ পিএম

তারেক রহমান। ছবি : সংগৃহীত

তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই যুগ পর রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালীতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেছে একাধিক দলীয় সূত্র। এর আগে ২০০৩ সালে নির্বাচনি সফরে নোয়াখালী গিয়েছিলেন তারেক রহমান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান বলেন, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবে এক দিন তিনি নোয়াখালীতে আসবেন। প্রাথমিকভাবে ২৫ জানুয়ারি তার সফরের সম্ভাবনা বেশি। 

তিনি জানান, এ উপলক্ষে নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে।

মো. শাহজাহান আরও বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সার্বিক আয়োজন এগিয়ে চলছে। নেতার বক্তব্য শোনার জন্য নোয়াখালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। পরদিন হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন।     

তিনি আরও বলেন, দেশে ফেরার পর এটি হবে ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর। সিলেট থেকে তিনি কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন। যেহেতু নোয়াখালী বিএনপির ঘাঁটি তাই লাখো মানুষ তার বক্তব্য শোনার জন্য সমবেত হবে বলে আমরা আশাবাদী।

জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ বলেন, চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। নেতাকর্মীরা ইতোমধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতিতে নেমে পড়েছেন। এই মহাসমাবেশ নোয়াখালীর রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি। জনসভায় সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করার পাশাপাশি আয়োজন সফল করতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!