× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৩৪ পিএম

শহীদ ফারহান ফাইয়াজের বাসা থেকে ববি হাজ্জাজের নির্বাচনি প্রচারণা শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৩৪ পিএম

শহীদ ফারহান ফাইয়াজের বাবা ও ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

শহীদ ফারহান ফাইয়াজের বাবা ও ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ আজ আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিনেই তিনি শহীদ ফারহান ফাইয়াজের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি।

সাক্ষাৎকালে জনাব ববি হাজ্জাজ শহীদ ফারহান ফাইয়াজের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের অপূরণীয় ক্ষতির প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন। 

তিনি বলেন, ফারহানের আব্বা ও আম্মার সঙ্গে যা ঘটেছে, সেই অপূরণীয় কষ্ট আমরা কখনোই পূরণ করতে পারব না। ইনশা আল্লাহ, যদি আমরা বিজয়ী হতে পারি, তবে ফারহানের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ যা প্রয়োজন, তার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। ফারহান এবং ফারহানের মতো যারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, পুরো জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

ববি হাজ্জাজ আরও বলেন, শহীদদের আত্মত্যাগ ও আদর্শই তার রাজনীতির প্রেরণা। ন্যায়বিচার, মানবিকতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!