× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:১১ পিএম

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:১১ পিএম

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি- সংগৃহীত

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ছবি- সংগৃহীত

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, ‘নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব। একই সঙ্গে সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ব।’

​বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ দিন সকাল থেকেই তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রচারণা ও আগামী দিনের কর্মপরিকল্পনা সংবলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ-পরবর্তী এক পথসভায় আমিনুল হক বলেন, ‘আমি এই এলাকার সন্তান, এখানেই বড় হয়েছি। আমি জানি এই এলাকার মানুষের প্রধান সমস্যা উচ্ছেদ আতঙ্ক। আমি নির্বাচিত হলে এই সাধারণ মানুষের জন্য স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।’

এ সময় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরে এই এলাকায় রাস্তাঘাট ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। আমি মানুষের কষ্ট বুঝি। এ ছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও আমার রয়েছে।’

নির্বাচনি প্রচারণার অভিজ্ঞতা জানিয়ে আমিনুল হক বলেন, ‘আজ আমার প্রচারণার সপ্তম দিন। আলহামদুলিল্লাহ, বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও নিরপেক্ষ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে যোগ দিচ্ছেন। এটি পরিবর্তনের লক্ষণ।’

তবে প্রচারণার মাঝেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এই বিএনপি নেতা। তিনি অভিযোগ করেন, ‘জামায়াত প্রার্থী ও তার কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে এনআইডি নম্বর সংগ্রহ করছেন। অনেক অসহায় মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নেওয়া হচ্ছে, যা নির্বাচনের আচরণবিধির চরম লঙ্ঘন। আমার কাছে এর ভিডিও প্রমাণ রয়েছে।’ তিনি আরও জানান, এই কারচুপির পরিকল্পনার বিরুদ্ধে তিনি দ্রুতই রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করবেন।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের উদ্দেশে আমিনুল হক বলেন, উসকানি বা প্রলোভনে পা না দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে।

রূপালী বাংলাদেশ

Link copied!