× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:৪৪ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনা মূল্যে ইন্টারনেট পাবে : মাহদী আমিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১২:৪৪ পিএম

ড. মাহদী আমিন। ছবি : সংগৃহীত

ড. মাহদী আমিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বিএনপি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে। যারা মেধাবী, তাদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ পরিকল্পনার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করবে। ফ্রিল্যান্সারদের দাবির পরিপ্রেক্ষিতে দেশে পেপাল সেবার আয়োজনের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে বিএনপি।

ড. মাহদী আমিন বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।
 

Link copied!