× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৩৪ পিএম

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৩৪ পিএম

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নারীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি কার্যক্রম চালিয়ে যাবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেবো না। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি।

ইশরাক হোসেন আরও মন্তব্য করেন, বিগত দেড় বছরে যারা সরকার পরিচালনা করেছে, তারা নির্বাচনী প্রক্রিয়াকে নানা ভাবে বিতর্কিত করে ভোট বানচালের চেষ্টা করছে।

একই সঙ্গে, প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ারও আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় ইশরাক হোসেন প্রতিশ্রুতি দেন, সকলকে ঘর বরাদ্দ দেওয়া হবে এবং প্রয়োজন হলে নতুন ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি যাদের চাকরি বিগত সরকারের সময়ে বাতিল হয়েছে, তাদের চাকরি পুনর্বহাল করা হবে।

তিনি বলেন, একজন মারা গেলে পরিবারের অন্য সদস্যকেও চাকরিতে পুনর্বহাল করা হবে। আওয়ামী লীগের সমর্থক হলেও তাদের প্রতি কোনো অন্যায় বা অবিচার হবে না। যারা দোষী, তাদের বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হবে। যে দলেরই হোক না কেন, প্রতিহিংসার কোনো স্থান থাকবে না।

Link copied!