× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৩৫ পিএম

ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:৩৫ পিএম

সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ধর্মান্ধতার রাজনীতিতে নয়, বরং ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য—যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবার পরিচয় হবে একটিই, তা হলো বাংলাদেশি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের প্রত্যেক নাগরিকের মূল পরিচয়ের ভিত্তি। সংবিধান অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী সবাই সমান অধিকারসম্পন্ন নাগরিক এবং ধর্ম কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ নিজ উপাসনালয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, তা নিশ্চিত করাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের কাজ। বিএনপি অতীতেও এই নীতিতে বিশ্বাস করেছে এবং ভবিষ্যতেও তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে।

অতীতের সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, যারা আগে উপাসনালয়ে হামলা বা ধর্মীয় সহিংসতায় জড়িত ছিল, তাদের পরিচয় জাতির অজানা নয়। এ ধরনের শক্তি রাষ্ট্রক্ষমতায় গেলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশি পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। ধর্মীয় সহনশীলতা, সাম্য ও মানবিক মূল্যবোধের ওপর দাঁড়িয়েই দেশকে এগিয়ে নিতে চায় দলটি।

এদিকে, একই দিন বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে সালাহউদ্দিন আহমেদের।

রূপালী বাংলাদেশ

Link copied!