× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৫৯ পিএম

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান আসাদুজ্জামানের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেছেন, বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

আজ সোমবার ধানের শীষের পক্ষে এক প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে নারীর জাগরণ শুরু হয়েছে। নারীরা এখন অনেক বেশি সচেতন ও সজাগ। কোনো ধরনের অপপ্রচার বা গুজবে তারা আর বিভ্রান্ত হবে না বলেও তিনি মন্তব্য করেন।

আসাদুজ্জামান বলেন, বিএনপি শুধু কথার রাজনীতিতে বিশ্বাসী নয়; মানুষের জীবনমানের বাস্তব উন্নয়নই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি দেশের চলমান ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলায় শিক্ষার্থীসহ তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নবীন ও প্রবীণের অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয়ের মাধ্যমে একটি নতুন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি।

Link copied!