× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:০৯ পিএম

বনানীতে তারেক রহমানের ফ্রি এনিম্যাল ক্লিনিক উদ্বোধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:০৯ পিএম

তারেক রহমান ফ্রি এনিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন।  ছবি : সংগৃহীত

তারেক রহমান ফ্রি এনিম্যাল ক্লিনিক উদ্বোধন করেছেন। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (BAWA) কার্যালয়ে ‘ফ্রি এনিম্যাল ক্লিনিক’ উদ্বোধন করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কে-ব্লক ২৪ নম্বর রোডের ১৮ নম্বর বাসভবনে অবস্থিত এই কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমানসহ আয়োজক সংগঠনের নেতারা।

বিনা মূল্যে প্রাণী চিকিৎসা নিশ্চিত করতে এই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লিনিকটি শহরের পোষ্য প্রাণী যেমন কুকুর, বিড়াল, পাখি ছাড়াও রাস্তার ঘাসচরে থাকা প্রাণীদের চিকিৎসা, টিকা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই কার্যক্রম পরিচালনা করছে এবং তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এটি আরও শক্তিশালী হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘প্রাণীর কল্যাণ ও তাদের সুষ্ঠু যত্নে আমাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হলো এই উদ্যোগের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, এ ধরনের ক্লিনিকের সংখ্যা বাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় প্রাণী কল্যাণ কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

উদ্যোক্তা নেতারা জানান, ক্লিনিকে প্রতিদিন নির্দিষ্ট সময়সূচিতে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, টিকা, ওষুধ বিতরণ ও জরুরি চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ ছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে স্বেচ্ছাসেবীরা ক্লিনিকে সহযোগিতা করবে, যা স্থানীয় জনগণ এবং প্রাণী কল্যাণ কার্যক্রমের জন্য কার্যকর ভূমিকা রাখবে।

এ ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে বনানী ও আশপাশের এলাকায় প্রাণী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী হচ্ছে এবং এটি দেশের প্রাণী কল্যাণে একটি নতুন দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!