× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:২৩ এএম

ভোটের ফলাফল বুঝে নিয়ে কেন্দ্র ত্যাগ করতে হবে: নজরুল ইসলাম খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:২৩ এএম

দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান। ছবি : রূপালী বাংলাদেশ

দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান। ছবি : রূপালী বাংলাদেশ

ভোটের ফলাফল বুঝে নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ১২৭টি বিষয় সামনে এসেছে।  যা কিছু ঘটছে, তা নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে।  এসব অনাকাঙ্ক্ষিত। 

তিনি আরও বলেন, সবাই ভোটকেন্দ্র পাহারা দেবেন এবং ভোটের ফলাফল বুঝে নিয়ে কেন্দ্র ত্যাগ করবেন।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়ে তিনি জামায়াতের বক্তব্যের সমালোচনা করেন।  নজরুল ইসলাম খান বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার হওয়া টাকা তাদের ব্যবসার টাকা। কিন্তু যাকে আটক করা হয়েছে, তিনি কোনো ব্যবসায়ী নন।  তার আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি মাত্র তিন হাজার টাকা আয়কর দিয়েছেন।

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যিনি ব্যবসায়ী নন, তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া যায় কীভাবে?

নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু ও অবাধ হয়—এটাই তাদের প্রত্যাশা।  তিনি বলেন, এই নির্বাচনের জন্য অনেক সহকর্মী জীবন দিয়েছেন।  আমরা সুযোগ পেলে জুলাই সনদ ও দলীয় ইশতেহার বাস্তবায়ন করব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ, মাহাদী আমিন, সালেহ শিবলী, গিয়াসউদ্দিন রিমন, মেহেদুল ইসলাম, সাত্তার পাটোয়ারীসহ অন্যরা।

রূপালী বাংলাদেশ

Link copied!