× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১৭ এএম

এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক : সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:১৭ এএম

সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজারের পেকুয়া কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুন্দর ও স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে ভোটগ্রহণ শুরুর পরপরই পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী।

এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয়েছে। আমি লাইনের সবার শেষে দাঁড়িয়ে ভোট দিয়েছি। মানুষ এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও শহীদদের স্বপ্ন পূরণে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ এর আগে কক্সবাজার-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!