× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৫৯ পিএম

জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে : ইশরাক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৫৯ পিএম

ইশরাক হোসেন  । ছবি : সংগৃহীত

ইশরাক হোসেন । ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভোট দিয়েছেন।

এ সময় তিনি গণমাধ্যমে বলেন, জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে। এ জন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেন।

ভোট দিয়ে উঠে সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতি ভালোই। বেলা বাড়লে আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। পুরান ঢাকার মানুষ একটু দেরি করে ঘুম থেকে ওঠে।

ভোটের মাঠের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রথম দিকে গতকাল রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে হেরে যাবে। এ জন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে গেছে। গত রাতে সূত্রাপুরের জামাতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাওয়ের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা খেয়ে বুঝিয়ে দিয়েছে।

ইশরাক হোসেন আরও বলেন, জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদের বুঝিয়ে দিবেন। জামাতের এত টাকার উৎস সম্পর্কে ইশরাক বলেন, তারা ব্যাংক ডাকাতি করে এসব টাকা জমিয়েছেন।

নিজের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, অনেক আশাবাদী। খুব সাড়া পাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!